EIIN : 103393
School Code : Nabinagar, Brahmanbaria; 01576501803

০৭ ফেব্রুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারী ২০২৬ খ্রি. পর্যন্ত নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বন্ধ ঘোষনা। বিস্তারিত জানতে ক্লিক।

Published By: | Published on: 02/07/2026


নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রায় ১৩০-১৪০( অফিসার ইনচার্জ নবীনগর থানার মৌখিক তথ্যমতে) জন সদস্য ০৭ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রি. পর্যন্ত নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অবস্থান করবেন, বিজিবি ইতিমধ্যেই অবস্থান করছেন। 


এমতাবস্থায় শ্রেণী কার্যক্রম চালাতে পারছিনা বলে আন্তরিকভাবে দুঃখিত.।১৫ ফেব্রুয়ারী শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী ১৬ ফেব্রুয়ারী রোজ সোমবার থেকে যথারীতি শ্রেণী কার্যক্রম চলবে। এই বন্ধে আপনার সন্তান কে বাসায় পাঠে মনোনিবেশ রাখতে আপনার সুদৃস্টি কামনা করছি। উল্লেখ্য বন্ধের দিন ব্যাতিত এবং ১১,১২ ফেব্রুয়ারী ছাড়া প্রত্যেকদিন ১১ টা থেকে ১.০০ পর্যন্ত অফিস খোলা থাকবে। ষষ্ঠ শ্রেণীর রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে। 

মা বাবার এন আই ডি, ছাত্রের জন্মনিবন্ধনের কপি এবং ২ কপি ছবি সহ অফিসে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে অনুরোধ করছি।  কোন অভিভাবকের অবহেলার জন্য ছাত্রের রেজিষ্ট্রেশন না হলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।  


প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)