EIIN : 103393
School Code : Nabinagar, Brahmanbaria; 01576501803

জনাব মোহাম্মদ খালেদ হোসেনের আনুষ্ঠানিক বিদায়ঃ বিস্তারিত নীচে

Published By: নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় | Published on: 01/11/2026


বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ খালেদ হোসেন ১০ বছর ০৫ মাস চাকুরী করে আজ ১১ জানুয়ারি ২০২৬  নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে অবসরে গেলেন। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব কাজী মো ওয়াজেদ উল্লাহ এর সভাপতিত্বে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়ের মিলনায়তনে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেয়া হয়। প্রধান শিক্ষক মহোদয় জনাব খালেদ হোসেনের দায়িত্বশীল কর্মের প্রশংসা করেন এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান। সহকারী শিক্ষক মনোরমা দেবীর সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, ও শিক্ষকগণ বক্তব্য রাখেন ও বিভিন্ন উপহার সামগ্রী হাতে তুলে দেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগন বিদায়ী শিক্ষককে বাসা পর্যন্ত দিয়ে আসেন।